shomoynew_wp969 Daily Mail | Print

5341

02/04/2026 ইফতারের জন্য তরমুজের শরবত

ইফতারের জন্য তরমুজের শরবত

লাইফস্টাইল ডেস্ক

১৮ এপ্রিল ২০২২ ১২:২৩

ইফতারে এক টুকরো তরমুজ কিংবা এক গ্লাস তরমুজের শরবত খেলে প্রাণ তো জুড়াবেই, সেইসঙ্গে শরীরে পৌঁছাবে প্রয়োজনীয় অনেক পুষ্টি। চলুন জেনে নেওয়া যাক ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

তরমুজের টুকরা- ২ কাপ, বরফ কুচি- ২ কাপ, বিট লবণ- সামান্য, লেবুর রস- সামান্য, পুদিনা পাতা- কয়েকটি, চিনি- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

তরমুজের খোসা ছাড়িয়ে বিচিগুলো ফেলে দিতে হবে। এরপর তরমুজ ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। একটি ব্লেন্ডারে টুকরা করা তরমুজ, কয়েকটি পুদিনার পাতা, চিনি, বিট লবণ ও লেবুর রস দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবার মিশ্রণটি একটি পরিষ্কার ছাকনি দিয়ে ছেঁকে নিতে হবে। স্বচ্ছ গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। ঠান্ডা শরবত খেতে বেশি সুস্বাদু লাগবে।

ডিএম/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com