রবিবার, ২৪শে মে ২০২৬, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩


কিউট-ডিআরইউ’র অ্যাথলেটিক্স ১০০ মিটারে তৃতীয় ঢাকা পোস্টের শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৩ মে ২০২৬, ১২:৩৪

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬’-এর অ্যাথলেটিক্স ডিসিপ্লিনে ১০০ মিটার স্প্রিন্টে তৃতীয় হয়েছেন ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার শাহাদাত হোসেন (রাকিব)।

বুধবার (১৩ মে) সকালে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি ১৪.৩৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন।

স্টেডিয়ামের লাল টার্ফে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১৩.৪৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন এশিয়ান টেলিভিশনের বাতেন বিপ্লব। ১৩.৬৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মণ্ডল।

ডিআরইউর ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের পরিচালনায় অ্যাথলেটিক্স ডিসিপ্লিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৮টায় পল্টনের শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পুরুষদের টেবিল টেনিস একক ইভেন্ট অনুষ্ঠিত হবে। এছাড়া শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৮টায় ব্রজেন দাস সুইমিং কমপ্লেক্সে পুরুষ ও নারীদের সাঁতার প্রতিযোগিতা আয়োজন করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়