সোমবার, ২৫শে মে ২০২৬, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রতীকী ছবি
বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।
বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা এই তথ্য জানিয়েছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি পদের নির্বাচনি প্রচারে পররাষ্ট্রমন্ত্রী
‘থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দ্বিগুণ বাড়বে’
তিনি জানান, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। আগে ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। সব মিলিয়ে দেশে ভোটার এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন ও নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক ৫ শতাংশ।