সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬, ১০ই ফাল্গুন ১৪৩২


ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৭

প্রকাশিত:৩০ আগষ্ট ২০২৩, ০৬:২০

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এসময় গ্রেপ্তারদের কাছে থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ২৯টি মামলা করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে থেকে থেকে ১২৭১ পিস ইয়াবা, ৮৬ কেজি ২০ গ্রাম গাঁজা, ৩২৩ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ৮ বোতল ফেনসিডিল ও ৮০০ মিলিলিটার বিদেশি মদ জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়