মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬, ১১ই ফাল্গুন ১৪৩২


বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

প্রকাশিত:১৮ অক্টোবর ২০২৩, ১০:৩৯

ফাইল ছবি

ফাইল ছবি

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বুধবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৭ (সাত) ঘণ্টা রাজধানীর মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রেললাইনের উত্তর পার্শ্বে নয়াটোলা, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টি অ্যান্ডডি কলোনি, জাহাবক্স লেন, মীরবাগ এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরো বলা হয়, ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়