মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬, ১১ই ফাল্গুন ১৪৩২


ঢাবির বাসে আগুন দেওয়ার চেষ্টা

প্রকাশিত:৫ নভেম্বর ২০২৩, ০৭:১৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীবাহী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে শিক্ষার্থী ও পুলিশের তৎপরতায় বাসটিতে আগুন দিতে ব্যর্থ হয় দুর্বৃত্তরা।

রোববার বিকেল ৪টার দিকে সরকারি বাঙলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের দারুসসালাম জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাসুক মিয়া এ তথ্য জানান।

এডিসি মাসুক বলেন, বাঙলা কলেজের সামনে বিআরটিসি একটি দোতলা বাসে আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল। বিষয়টি টের পেয়ে যাত্রী ও পুলিশের তৎপরতায় ঠেকানো গেছে।

তিনি আরও বলেন, আগুনের কারণে বাসের একটি সিট পুড়ে গেছে। এ ছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি। বাসে অল্পকিছু যাত্রী ছিল।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তিনি জানান, বাসটিকে ছেড়ে দেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়