রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


পা পিছলে নদীতে পড়ে এসআই’র মৃত্যু

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত:৬ জুন ২০২১, ১২:২৪

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার সদরঘাটে টার্মিনালের পন্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে পুলিশের এক এসআই’র মৃত্যু হয়েছে। রোববার (০৬ জুন) সকালে সদরঘাট টার্মিনালের ৮নং পন্টুনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই এসআই’র নাম শাওলিন আকিব (২৮)। তিনি যাত্রাবাড়ির কাজীর গাও এলাকার বাসিন্দা ছিলেন।

এ বিষয়ে সদরঘাট নৌ পুলিশের এসআই মো. শহিদ জানান, নিহত শাওলিন আকিব ঢাকা জেলা এসবিতে কর্মরত ছিলেন। বরিশাল থেকে লঞ্চে করে আসা্ তার আত্মীয়কে রিসিভ করতে আজ সকালে তিনি সদরঘাটে যান। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে পন্টুন পিচ্ছিল ছিল। পন্টুনে আসলে অসতর্কতাবসত পা পিছলে নদীতে পড়ে যান আকিব।

তিনি আরও জানান, নদীতে পড়ে গেলে আকিবের মাথার পেছনে আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন। পরে তার লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়