রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২
ফাইল ছবি
আজ মঙ্গলবার (১৩ জুলাই) রাজধানীর মিরপুরের বেশকিছু এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে তিতাস এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি শাটডাউনের কারণে আজ মঙ্গলবার মিরপুরের ক্যান্টনমেন্ট, ডিওএইচএস, ১০, ১১, ১২ ও ১০ নম্বর থেকে ১৪ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের পূর্ব পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আরও বলা হয়, এদিন বেলা ২টা হতে রাত ১০টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)