বুধবার, ২৫শে মার্চ ২০২৬, ১১ই চৈত্র ১৪৩২


রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

প্রকাশিত:১৫ ডিসেম্বর ২০২০, ০৪:১৪

ফাইল ছবি।

ফাইল ছবি।

রাজধানী ঢাকার কিছু এলাকায় আজ মঙ্গলবার দুই ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।

জানা গেছে, মোহাম্মদপুর নূরজাহান রোড আবাসিক এলাকায় গ্যাস পাইপলাইনে কাজের জন্য আওরঙ্গজেব রোড, শাহাজাহান রোড, স্যার সৈয়দ রোড, তাজমহল রোড, গজনবী রোড, শেরশাহ সুরী রোড, স্যার সলিমুল্লাহ রোড, রাজিয়া সুলতানা রোড, নূরজাহান রোড ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিকাল ৪টার পর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়