বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬, ২৯শে মাঘ ১৪৩২


রাজধানীতে মাদকসহ ৫৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১১ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৯

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়ে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোর ছয়টা থেকে শনিবার (১১ সেপ্টেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য জব্দ করা হয়।

শনিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৫৭ জনের কাছ থেকে এক হাজার ৪৪০ পিস ইয়াবা, ৩৫৫ গ্রাম ও ১৩৪ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৪৩০ গ্রাম গাঁজা ও ২০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়