রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২ ফেব্রুয়ারি ২০২১, ০৫:০১

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে মো. রাজিব (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ সময় তার স্ত্রী সুমা আক্তার মরিয়মকেও (২৫) কোপানো হয়।

সোমবার (০১ জানুয়ারি) রাত ৯টার দিকে যাত্রাবাড়ীর কাজলা কাঠের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের মামাতো ভাই জিহাদ জানান, রাত ৯টার দিকে তিনজন বাসায় ঢুকে রাজিব ও মরিয়মকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসকরা রাজিবকে মৃত ঘোষণা করেন। মরিয়ম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি জানান, টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে রাজিবের ভায়রা ইজাজুল (২৮) এ ঘটনা ঘটাতে পারে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়