রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


দূষণের তালিকায় ঢাকা ৩১তম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:১৬ সেপ্টেম্বর ২০২২, ২০:৩১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দূষণের তালিকায় রাজধানী ঢাকা ৩১তম শহর হিসেবে বিবেচিত হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল নয়টা ১০ মিনিটে এ খবর জানা যায়। এই শহরের স্কোর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৬৫। ৫০-১০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘মধ্যম’ বলা হয়।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই, তাইওয়ানের কাওশিউং ও পাকিস্তানের করাচি যথাক্রমে ১৫৬, ১৫৩ ও ১৪১ একিউআই স্কোর নিয়ে তালিকায় প্রথম তিনটি স্থানে রয়েছে।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। একইভাবে, ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‌‘খারাপ’ বলা হয়। যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়