রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২
ফাইল ছবি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এবং তার স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। অসুস্থ বোধ করায় গতকাল রবিবার সকালে কোভিড টেস্টের জন্য তারা নমুনা দেন এবং রাতে টেস্টের ফল পাওয়া যায়।
এদিকে মেয়রের এপিএস-২ রিশাদ মোর্শেদও করোনায় আক্রান্ত হয়েছেন। সকলের রোগমুক্তির জন্য তারা নগরবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
ধারণা করা হচ্ছে গত বুধবার (০৭ অক্টোবর) দুপুরে ডিএনসিসির উদ্যোগে চলমান খাল পরিষ্কার কার্যক্রম এবং বিভিন্ন খাল থেকে প্রাপ্ত মালামাল প্রদর্শনী’ পরিদর্শন সময় ব্যাপক জনসমাগম হয় সেখান থেকে মেয়র সংক্রমিত হতে পারেন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)