রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


উত্তরায় অবৈধ লেক ভিউ বারে ডিবির অভিযান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:৭ অক্টোবর ২০২২, ১০:০৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরায় কিং ফিশার রেস্টুরেন্টের লেক ভিউ নামে একটি অবৈধ বারে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে এ অভিযান শুরু হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আকরামুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি জানায়, ছয়তলা একটি ভবনে দীর্ঘদিন বারটি চলছে। এ বারের কর্তৃপক্ষ কোনো নির্ভরযোগ্য অনুমোদন দেখাতে পারেনি। ঐ বারে শতাধিক মানুষকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়। এ সময় বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

 

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়