রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


বিচারপতি মানিকের ওপর হামলায় বিএনপি নেতা হারুন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৮ নভেম্বর ২০২২, ১৬:৫১

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

ঢাকা মহানগর দ‌ক্ষিণ বিএন‌পির যুগ্ম আহ্বায়ক ও সা‌বেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনকে গ্রেপ্তার করা হয়েছে।

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় ডিএমপির মতিঝিল গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আজ (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করে।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাজীব আল মাসুদ জানান, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২ নভেম্বর পল্টন এলাকায় বিএনপির মিছিল থেকে বিচারপতি মানিকের গাড়িতে হামলা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ওই রাতেই বিচারপতি মানিকের গানম্যান কনস্টেবল রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়