রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


সদরঘাটে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:২৭ মার্চ ২০২২, ১২:২০

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রোববার (২৭ মার্চ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রোববার সকাল ১০টা ৫৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ৩ মিনিটের মধ্যেই তিনটি ইউনিট পাঠানো হয়। পরে সদর দপ্তর থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছে। সর্বশেষ বেলা সাড়ে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ডিএম/তাজা/২০২২

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়