রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


বাংলাবাজার ও শিমুলিয়া নৌরুটে ২৪ ঘণ্টা চলবে ফেরি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:২৮ এপ্রিল ২০২২, ১১:৫৫

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাবাজার-শিমুলিয়া রুটে দিন-রাত ২৪ ঘণ্টা ছয়টি ফেরি চলাচল করবে। বুধবার (২৭ এপ্রিল) থেকে এ নৌরুটে পাঁচটি ফেরি চলাচল করলেও বৃহস্পতিবার সকাল থেকে চলাচল করছে নয়টি ফেরি।

জানা গেছে, বাংলাবাজার-শিমুলিয়া রুটে ছয়টি ফেরি এবং মাঝিরকান্দি-শিমুলিয়া রুটে চারটিসহ উভয় রুটে ঈদের আগে ও পরে ১০টি ফেরি চলবে।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ফেরি কুমিল্লা, কুঞ্জলতা, ক্যামেলিয়া, বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়াসহ মোট ছয়টি ফেরি বাংলাবাজার-শিমুলিয়া রুটে ২৪ ঘণ্টা চলাচল করবে।

ডিএম/তাজা/২০২২

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়