রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


কোটালীপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ

জেলা সংবাদদাতা, গোপালগঞ্জ

প্রকাশিত:১৫ এপ্রিল ২০২১, ০৮:৩৩

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাইফুল হাওলাদার (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে বুধবার (১৪ এপ্রিল) কোটালীপাড়া থানায় একটি মামলা করেছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বান্ধাবাড়ি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

মামলার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে নির্যাতিত ওই গৃহবধূ স্বামী বাড়ি ফেরার অপেক্ষায় ঘরে দরজা খুলে শুয়ে ছিলেন। এ সময় একই গ্রামের হাবিব হাওলাদারের ছেলে সাইফুল হাওলাদার ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই গৃহবধূ কোটালীপাড়া থানায় বাদী হয়ে একটি মামলা করেন।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, বুধবার ধর্ষণের শিকার ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আসামি সাইফুল হাওলাদারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়