বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬, ৭ই ফাল্গুন ১৪৩২


বেশি দামে ঈদের পোশাক বিক্রি, ৩ ব‍্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত:১০ এপ্রিল ২০২৩, ০৭:২৩

 ফাইল ছবি

ফাইল ছবি

মাদারীপুরে ৩টি প্রতিষ্ঠানে বেশি দামে পোশাক বিক্রি করায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

রোববার (৯ এপ্রিল) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।

জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, মাহে রমজান উপলক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার। এরই পরিপ্রেক্ষিতে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়।

তবে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২টি প্রতিষ্ঠান (কাজী সু স্টোর ও বীথি ফ্যাশন) এবং ধার্যকৃত মূল্যের বেশি ও এক পোশাকে অন্য পোশাকের নাম লিখে বিক্রি করার দায়ে পালকি বস্ত্রালয়কে জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানে মোট ৯ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। তাদেরসহ অন্যান্য দোকানদারদের সতর্ক করা হয়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়