শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬, ৭ই ফাল্গুন ১৪৩২


প্রথমবারের মতো ভারত থেকে এসেছে মহিষের মাংস

প্রকাশিত:১১ মে ২০২৩, ০৭:৪০

 ফাইল ছবি

ফাইল ছবি

প্রথমবারের মতো ভারত থেকে দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে মহিষের মাংস। মিড লাইফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান মহিষের মাংসগুলো আমদানি করে।

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যার দিকে মিড লাইফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান একটি ট্রাকে করে ১ টন মহিষের মাংস আমদানি করে। পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মাংস আমদানিকারক সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন মেসার্স অনিক এন্টারপ্রাইজের মালিক অনিক সরকার বলেন, মঙ্গলবার মাংসগুলো আমদানি করা হয়েছে। বুধবার শুল্ক পরিশোধের পর মাংসগুলো ছেড়ে দেওয়া হয়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়