শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬, ৮ই ফাল্গুন ১৪৩২


কুয়াকাটায় আবারও ভেসে এলো মৃত জোড়া ডলফিন

প্রকাশিত:১১ মে ২০২৩, ১২:২৯

 ফাইল ছবি

ফাইল ছবি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো অর্ধগলিত ইরাবতী প্রজাতির দুটি ডলফিন। এর মধ্যে একটি ৮ ফুট ও অন্যটি ৩ ফুট দৈর্ঘ্যের।

বৃহস্পতিবার (১১ মে) বেলা ১১টার দিকে কুয়াকাটা জাতীয় উদ্যান সংলগ্ন সৈকতে ডলফিন দুটি ভেসে আসে।

পটুয়াখালী ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, এই ডলফিন দুটি আনুমানিক তিন থেকে চার দিন আগে মারা গেছে বলে ধারণা করছি। ডলফিন দুটি অর্ধগলিত অবস্থায় থাকায় শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা তা বোঝা যাচ্ছে না।

গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশের ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, কুয়াকাটা সৈকতে ভেসে আসা ডলফিন দুটি ইরাবতী প্রজাতির। ডলফিন দুটি জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে বলে ধারণা করছি।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে লোক পাঠিয়েছি। ডলফিন দুটি সাগর থেকে তুলে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়