সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬, ১০ই ফাল্গুন ১৪৩২


সুন্দরবনে বিষ দিয়ে ধরা ১৩ মণ চিংড়ি জব্দ, আটক ২

প্রকাশিত:২৯ আগষ্ট ২০২৩, ০৬:২৫

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

সুন্দরবন থেকে বিষ দিয়ে ধরা ১৩ মণ চিংড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে কয়রা থানা পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) খুলনার কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের বিনাপানি স্লুইচ গেট সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার বিনাপানি গ্রামের শফিকুল বিশ্বাসের ছেলে হাসানুজ্জামান ওরফে কলিম (৩৫) ও পাথরখালী গ্রামের হযরত মোল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৫)।

কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ৯ বস্তা ও ৩ ক্যারেটে রাখা মাছসহ দুই জনকে আটক করা হয়েছে। এ সময় নৌকা নিয়ে অন্যরা নদীতে পালিয়ে যায়। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়