সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬, ১১ই ফাল্গুন ১৪৩২


এক বাঘাইড়ের দাম ২৮ হাজার ৬০০ টাকা

প্রকাশিত:১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৬

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়ছে ২৬ কেজি ওজনের বাঘাইড় মাছ। আজ শনিবার সকালে আক্কাস আলীর জালে মাছটি ধরা পড়ে।

মাছটি দৌলতদিয়া ফেরি ঘাট আড়তে উন্মুক্ত নিলামে ১ হাজার ১০০ টাকা কেজি দরে কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাহজাহান শেখ সম্রাট।

জেলে আক্কাস আলী বলেন, সকালে পদ্মা নদীতে জাল ফেললে মাছটি ধরা পড়ে। পরে ১ হাজার ১০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৬০০ টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।

শাহজাহান শেখ সম্রাট বলেন, মাছটি বিক্রি করতে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়