রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


 আহত ৫

সিলেটে বাস-কারের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশু নিহত

সিলেট ব্যুরো

প্রকাশিত:১৬ মে ২০২১, ১৩:১২

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা সাত মাইল নামক স্থানে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। এসময় অন্তত আরো ৫ জন আহত হয়েছেন।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রবিবার (১৬ মে) বেলা দেড়টার দিকে ঢাকাগামী একটি বাস ও সিলেটগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রাইভেট কারটি দুমড়ে মুচরে যায়। এতে এক নারী ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরেক শিশু মারা যায়। এঘটনায় আরও ৪ থেকে ৫ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি বলেন, 'দুর্ঘটনায় এক নারী ও এক শিশু নিহত হয়েছেন।'

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়