রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


ফতুল্লায় গৃহবধূকে গলা কেটে হত্যা

জেলা সংবাদদাতা, নারায়ণগঞ্জ

প্রকাশিত:২৬ মে ২০২১, ০৮:০৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে তানজিদা আক্তার পপি নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে গলা কেটে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনার পর ঘাতক হীরা চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ মে) ভোরে ফতুল্লার পূর্ব লামাপাড়া রূপসী গার্মেন্টসসংলগ্ন চারতলা বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

নিহত তানজিদা আক্তার পপি (২৫) ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আলী আশরাফের মেয়ে এবং হীরা চৌধুরী ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার ওমর চৌধুরী তুহিনের ছেলে। তাদের সংসারে তুষার (১০) ও ফুয়াদ (৭) নামে দুটি সন্তান রয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়