রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


রাতের আঁধারে সড়কে প্রাণ গেল ২ যুবকের

জেলা সংবাদদাতা, নওগাঁ

প্রকাশিত:৫ জুন ২০২১, ০৬:৩০

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নওগাঁর মান্দা উপজেলায় রাতের আঁধারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (০৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের সীমানা ব্রিকসের পাশে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাদলঘাটা গ্রামের নাজির উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৩৫) ও আফের আলীর ছেলে আলফাজ (৩২)

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সাইদুর রহমান ও আলফাজ একটি অ্যাপাচি আরটিআর-১৫০সিসি মোটরসাইকেল হাওলাদ নিয়ে কুসুম্বায় আসছিলেন।

কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে কুসুম্বা ইউনিয়নের সীমানা ব্রিকসের পাশে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক সড়কে অজ্ঞাত যানবাহনের সঙ্গে দুর্ঘটনায় তারা রাস্তার পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মান্দা থানার ওসি-তদন্ত মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তারা বাড়ি নিয়ে যায়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়