মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬, ২৮শে মাঘ ১৪৩২


পিরোজপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

জেলা সংবাদদাতা, পিরোজপুর

প্রকাশিত:৭ জুন ২০২১, ১৩:৩১

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পিরোজপুরের স্বরূপকাঠির পূর্ব গুয়ারেখা গ্রামে বজ্রপাতে আবুল কালাম (৫৫) ও জাহানারা বেগম (৫০) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (০৭ জুন) দুপুরে ছাগল রাখার ঘরে পলিথিন টানাতে গিয়ে ওই দম্পতির মৃত্যু হয়েছে।

গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর জানান, ঝড়ের মধ্যে বজ্রপাতে স্বামী ও স্ত্রী গুরুতর আহত হওয়ার পর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কলাখালী বাজারের পল্লী চিকিৎসক সজলের কাছে নিয়ে যায়। সেখানে পল্লী চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়