রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


ভাতিজার গুলিতে প্রবাসী চাচা খুন

জেলা সংবাদদাতা, মুন্সিগঞ্জ

প্রকাশিত:১২ জুন ২০২১, ০৭:৪৪

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শুলপুর গ্রামে ভাতিজার গুলিতে চাচা যুক্তরাষ্ট্র প্রবাসী মাইকেল রোজারিও (৭২) নিহত হয়েছেন।

গুলিভর্তি বন্দুকসহ আপন ভাতিজা গেনেট রোজারিওকে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শুক্রবার (১১ জুন) গভীর রাতের এই ঘটনায় জেলার খ্রিষ্টান পল্লী কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামটিতে এখন শোকের ছায়া।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, ঘরের বাইরে থেকে গুলিটি ছোড়া হয়। স্টিলের জানালা ভেদ করে চাচার দেহে বিদ্ধ হয়। ঢাকা মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার জানান, ঘটনার সময় দুজনই মাদকসেবন অবস্থায় ছিলেন। স্থানীয় ইউপি সদস্য নয়ন রোজারিও জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আমি নিজে উপস্থিত থেকে তাদের দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধ সমাধান করেছি। কিন্তু রাত সাড়ে ১২টার দিকে ভাতিজা চাচাকে গুলি করে।

সিরাজদিখান থানার ওসি তদন্ত মো. কামরুজ্জামান জানান, হত্যায় ব্যবহৃত বন্দুকের ভেতরে গুলিভর্তি ছিল। তিন রাউন্ড গুলির মধ্যে একটি গুলি ছোড়া হয়েছিল।

মাইকেল রোজারিওর সঙ্গে তার বড় ভাই মৃত বাড়ন রোজারিওর ছেলে গেনেট রোজারিও সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে একাধিক মামলাও চলছিল। চাচা-ভাতিজা উভয়ই সপরিবারে আমেরিকায় বসবাস করেন। সম্পত্তি বিরোধ নিরসনে প্রায় দুই মাস আগে দুজনেই বাংলাদেশে আসেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়