মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬, ২৮শে মাঘ ১৪৩২


দিনেদুপুরে মা-ছেলেকে গুলি করে হত্যা

জেলা সংবাদদাতা, কুষ্টিয়া

প্রকাশিত:১৩ জুন ২০২১, ০৮:৪১

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে মা-ছেলেকে গুলি করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও এক ব্যক্তি। শহরের কাস্টম মোড় এলাকায় রোববার (১৩ জুন) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। হত্যাকাণ্ডে জড়িত যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শহরের কাস্টম মোড় এলাকায় এক নারী ও তার শিশু সন্তানকে গুলি করেছে এক দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই গৃহবধূ নিহত হন। হাসপাতালে নেওয়ার পর তার শিশু সন্তানটিও মারা যায়। এ সময় গুলিতে আহত হয়েছেন আরও এক ব্যক্তি। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, আহত ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ঘটনার পরই স্থানীয় জনতা অভিযুক্তকে আটকে করে পুলিশে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়