রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


চট্টগ্রামে পুলিশ চেকপোস্টে ‘গোলাগুলি’র ঘটনায় আটক ১

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত:১৭ জুন ২০২১, ০৬:২৬

বায়েজিদ বোস্তামী থানা। ছবি : সংগৃহীত

বায়েজিদ বোস্তামী থানা। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীতে পুলিশ চেকপোস্টে গোলাগুলির ঘটনায় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। পুলিশ বলছে, আটক সাইফুল ইসলাম (৩২) একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে।

নগরীর বায়েজিদ বোস্তামীতে পুলিশের অস্থায়ী চেকপোস্টে গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, গোলাগুলির সময় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়