রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় আরও ৬০ জনের মৃত্যু

খুলনা ব্যুরো

প্রকাশিত:১১ জুলাই ২০২১, ১০:০১

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬০ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এছাড়া শনাক্ত হয়েছে এক হাজার ৫৯১ জনের।

রোববার (১১ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য খুলনার ১৪ জন, বাগেরহাটের দুজন, যশোরের ছয়জন, নড়াইলের সাতজন, মাগুরার চারজন, ঝিনাইদহের তিনজন, কুষ্টিয়ার ১৩ জন, চুয়াডাঙ্গার ছয়জন ও মেহেরপুরের পাঁচজনের মৃত্যু হয়েছে।

এর আগে শনিবার খুলনা বিভাগে করোনায় ৪৬ জনের মৃত্যু হয়েছিল এবং ৭৭২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়