মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬, ১৭ই চৈত্র ১৪৩২


ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেসের কাপলিং ভেঙে ৩ বগি বিচ্ছিন্ন

প্রকাশিত:১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহরে আন্তঃনগর কালনী এক্সপ্রেসের কাপলিং ভেঙে ট্রেনটির পেছনের দিকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়েগেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তালশহর রেলওয়ে স্টেশন ইয়ার্ডে এ ঘটনা ঘটে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. সাকির জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট থেকে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি শেষে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর তালশহর রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে ট্রেনটির কাপলিং ভেঙে পেছনের দিকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে ট্রেনটি স্টেশন ইয়ার্ডেই আছে। কাপলিং মেরামতের জন্য রেলের কারিগরি টিমকে খবর দেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়