বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬, ২৯শে মাঘ ১৪৩২


কুমিল্লায় বাসের ধাক্কায় ৩ অটোরিকশাযাত্রী নিহত

জেলা সংবাদদাতা, কুমিল্লা

প্রকাশিত:১৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে শিশুসহ তিনজন।

শনিবার (১৮ই সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

কুমিল্লা জেলার লাকসাম সার্কেলের সিনিয়র এএসপি মহিতুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি নোয়াখালী থেকে ঢাকা যাচ্ছিল। বেলা পৌনে ১১টার দিকে বাসটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন অটোরিকশাযাত্রীর মৃত্যু হয়। এসময় আহত হন তিনজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মনোহরগঞ্জ থানার ওসি মাহাবুল করিম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়