রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২
ছবি : সংগৃহীত
খুলনার কয়রায় কপোতাক্ষ নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে। শনিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরামুখা গ্রামের অস্থায়ী রিং বাঁধটি ভেঙে যায়। এতে ইউনিয়নের ৩-৪টি গ্রাম প্লাবিত হয়েছে। আতঙ্কে রয়েছে উপকূলবাসী।
স্থানীয়রা জানান, গত ১৭ জুলাই ভাটির টানে বাঁধের ২০০ মিটার জায়গাজুড়ে ভাঙন দেখা দেয়। পরে স্বেচ্ছাশ্রমে সেটি মেরামত করা হয়। দুর্বল বাঁধটি সকালে আবারও স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামতের চেষ্টা চালান। তবে দুপুরে জোয়ারের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় লোকালয়ে পানি প্রবেশ করছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)