বুধবার, ২৫শে মার্চ ২০২৬, ১১ই চৈত্র ১৪৩২
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের পটিয়ায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে খুন করে লাশ রাস্তার পাশে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। নিহতের নাম বিমান ধর (৪২)। তিনি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের বনিকপাড়ার দুলাল ধরের জ্যেষ্ঠ পুত্র বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বণিকপাড়ার স্বর্ণ ব্যবসায়ী বিমান ধর।
তিনি তার চট্টগ্রামের রাহাত্তারপুল এলাকার সৌদিয়া গোল্ড ফ্যাশন নামের দোকান বন্ধ করে পটিয়ার গ্রামের বাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেল চালিয়ে আসার পথে হাবিলাসদ্বীপ ইউনিয়নের লড়িহরা এলাকায় দুর্বৃত্তরা তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে গলা কেটে হত্যা করে। পরে একটি ডোবার পাশে মৃতদেহ ফেলে পালিয়ে যায়।
এ সময় স্থানীয়রা তার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পটিয়া থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও জবাইয়ে ব্যবহার করা একটি ধারালো (দা) অস্ত্র উদ্ধার করে। নিহতের স্ত্রীসহ ২ ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান জানান, পটিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলামসহ পটিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করছেন। তবে কী কারণে স্বর্ণ ব্যবসায়ী বিমান ধর খুন হয়েছেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)