শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬, ১লা ফাল্গুন ১৪৩২


দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা ক্যাম্পে শিশুর মৃত্যু

কক্সবাজার (উখিয়া) থেকে

প্রকাশিত:৪ অক্টোবর ২০২২, ১৩:৫৬

ফাইল ছবি

ফাইল ছবি

দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে তাসফিয়া নামে (০৮) এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (০৪ অক্টোবর) ভোরে ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এইচ ৫২ নম্বরে এ ঘটনা ঘটে। নিহত তাসফিয়া ওই এলাকার মো. ইয়াছিনের মেয়ে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, উখিয়ার বালুখালী ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে এবং দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদরাসায় এলোপাতাড়ি গুলি চালায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী।

এতে ভয়ে রোহিঙ্গারা ছুটে পালানোর চেষ্টা করে। এ সময় ইয়াছিন পরিবারের সদস্যদের নিয়ে পালানোর চেষ্টা করলে তার শিশুকন্যা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়