রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে নয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৪ এপ্রিল ২০২১, ০৯:৪০

লকডাউনে ঢাকার রাতের ফাইল ছবি। ছবি- সংগৃহীত

লকডাউনে ঢাকার রাতের ফাইল ছবি। ছবি- সংগৃহীত

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার (০৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। কাল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে যাত্রীবাহী বাস, লঞ্চ ও ট্রেন। সেইসঙ্গে স্বাস্থ্যবিধি মানাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এই কড়াকড়ির মধ্যে রয়েছে, সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। রবিবার (০৪ এপ্রিল)এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এ ছাড়া কড়াকড়ির মধ্যে রয়েছে হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না। তবে বাসায় পার্সেল নিয়ে নেওয়া যাবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়