মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬, ৪ঠা ফাল্গুন ১৪৩২


নরসিংদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

নরসিংদী থেকে

প্রকাশিত:২৩ জানুয়ারি ২০২৩, ১১:২৬

 ফাইল ছবি

ফাইল ছবি

নরসিংদী সদরের ভেলানগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মোট ৮ টি দোকান। এতে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। সোমবার (২৩ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানায়, সোমবার ভোরে বাজারের একটি মুদি দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন পাশের একটি কাপড়ের দোকানে লেগে যায়। কিছুক্ষণের মধ্যে এটি কাপড়পট্টি ও জুতাপট্টিতেও ছড়িয়ে পড়ে। ভোর সাড়ে ৪টার দিকে নরসিংদী সদরের ২টি ও শিবপুর ফায়ার সার্ভিসসহ মোট ৩টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনো বলা যাচ্ছে না। তবে কোটি টাকার অধিক ক্ষতির শঙ্কা করা হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়