মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬, ৫ই ফাল্গুন ১৪৩২


ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই পোশাক শ্রমিকের

গাজীপুর থেকে

প্রকাশিত:২৬ জানুয়ারি ২০২৩, ১৭:০৪

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

গাজীপুর মহানগরের পূবাইলের বসুগাঁও এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে টঙ্গী-ভৈরব রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিলন মিয়া (১৯) ও ঝর্ণা আক্তার (২২)। নিহত মিলন মিয়া স্থানীয় প্রাইম সোয়েটার লিমিটেড নামক পোশাক কারখানায় সহকারী অপারেটর হিসেবে এবং ঝর্ণা আক্তার শ্রমিক হিসেবে চাকরি করতেন।

প্রাইম সোয়েটার লিমিটেডের এডমিন মাহবুবর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন।

মিলন মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার তিনথোপা এলাকার আব্দুল রহিমের ছেলে এবং ঝর্ণা আক্তার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের নুরু মিয়ার মেয়ে। তারা দুজনই পূবাইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার দুপুরে বসুগাঁও এলাকায় তারা রেললাইন পার হওয়ার সময় অজ্ঞাত ট্রেনে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়