মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬, ১১ই ফাল্গুন ১৪৩২


স্বর্ণের ভরি ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা!

প্রকাশিত:৫ নভেম্বর ২০২৩, ১০:১০

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের বাজারে আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল সোমবার (৬ নভেম্বর) থেকে নতুন দর কার্যকর হবে।

রোববার (৫ নভেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ চার হাজার ৬২৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯ হাজার ৯০২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮৫ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭১ হাজার ৩২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৬ অক্টোবর সবশেষ স্বর্ণের দাম নির্ধারণ করে বাজুস, যা ২৭ অক্টোবর থেকে কার্যকর হয়। আজ পর্যন্ত ওই দামেই ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয় এক লাখ দুই হাজার ৮৭৬ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৯৮ হাজার ২১০ টাকায়, ১৮ ক্যারেটের ৮৪ হাজার ২১৪ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা ৭০ হাজার ১৫৮ টাকায় বিক্রি হয়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়