বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬, ২৯শে মাঘ ১৪৩২
ফাইল ছবি
কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রম সম্পাদনের জন্য মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যাংকিং কার্যক্রম পাঁচদিন বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সম্পর্কে একটি নির্দেশনা দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রম সম্পাদনের জন্য আগামী ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সব ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)