রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


লকডাউনে ব্যাংক লেনদেন চলবে আড়াই ঘণ্টা

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:৪ এপ্রিল ২০২১, ১৩:৫১

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনায় আগামী ০৫ এপ্রিল থেকে সাত দিন সীমিত পরিসরে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (০৪ এপ্রিল) দেশের সব তফসিলি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনা জারি করা হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৫ এপ্রিল থেকে সাত দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহক লেন‌দেন কর‌তে পার‌বেন গ্রাহকরা। আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়