মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬, ২৮শে মাঘ ১৪৩২


শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৩১ জুলাই পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৯ জুন ২০২১, ১৮:০১

ফাইল ছবি

ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদরাসাগুলোর চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে করোনা পরিস্থিতির আরও অবনতি এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কমিটির পরামর্শে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়িয়ে সর্বশেষ ৬ জুলাই পর্যন্ত করা হয়। মঙ্গলবার ছুটি আরও বাড়িয়ে আগামী ৩১ জুলাই পর্যন্ত করা হলো।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়