বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬, ২৯শে মাঘ ১৪৩২


অনার্স ১ম বর্ষের ভর্তির আবেদন শুরু আগামী রোববার

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

প্রকাশিত:৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৫

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হবে ১২ সেপ্টেম্বর বিকাল ৪ টা থেকে। অনলাইনে প্রাথমিক আবেদন চলবে ২৮ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।

ওই কোর্সে ভর্তি হতে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৯ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ২০ অক্টোবর থেকে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়