রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর আখতারুজ্জামান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৫:০২

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর হয়েছেন মু. আখতারুজ্জামান। তিনি এর আগে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ছিলেন। আর সাবেক ভারপ্রাপ্ত প্রক্টর এইচএম তায়েহীদ জামালকে আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক করা হয়েছে। তিনি দীর্ঘ ১২ বছর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে ছিলেন।

এ ছাড়া উপাচার্য দপ্তরের উপ-রেজিস্ট্রার ও সচিব আ. মালেক সরকারকে প্রকাশনা ও বিপণন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক করা হয়েছে।

কলেজ পরিদর্শন দপ্তরের উপ-কলেজ পরিদর্শক ইমান উদ্দিন সরকারকে তথ্য ও সেবা দপ্তরের (ওয়ানস্টপ সার্ভিস সেন্টারসহ) ভারপ্রাপ্ত পরিচালক করা হয়েছে। -সংবাদ বিজ্ঞপ্তি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়