বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬, ৬ই ফাল্গুন ১৪৩২


সালমানকে হত্যার হুমকি পাঠানো যুবক গ্রেপ্তার

প্রকাশিত:২৭ মার্চ ২০২৩, ০৮:১২

 ফাইল ছবি

ফাইল ছবি

বলিউড সুপারস্টার সালমান খানকে ই-মেইলে প্রাণনাশের হুমকি দিয়েছেন এক যুবক। জানিয়েছিলেন, সিধু মুসেওয়ালার মতোই মৃত্যু হবে তার।

বলিউড ভাইজানকে হুমকির পর সেই যুবকের খোঁজে মাঠে নামে ভারতীয় পুলিশ। অবেশেষে যোধপুর ও মুম্বই পুলিশের যৌথ উদ্যোগে বান্দ্রা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের ওই যুবককে।

সালমানকে হত্যার হুমকির পর সরগরম হয়ে উঠেছিল বলিউড। যে কারণে স্থগিত রাখা হয় সালমানের কলকাতার শো।

এমনকি সুপারস্টারের বাড়ির বাইরে ভক্তদের ভিড় জমানোর ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। হুমকি ভরা ই-মেইল আসার পরই তদন্তে নামে পুলিশ। যাতে জানা যায়, ঘটনায় অভিযুক্তদের যোধপুরের সঙ্গে সংযোগ রয়েছে। এরপরই যোধপুর ও মুম্বই পুলিশ যৌথ উদ্যোগে তল্লাশি শুরু হয়।

বলিউড সুপারস্টার সালমান খানকে ই-মেইলে প্রাণনাশের হুমকি দিয়েছেন এক যুবক। জানিয়েছিলেন, সিধু মুসেওয়ালার মতোই মৃত্যু হবে তার। বলিউড ভাইজানকে হুমকির পর সেই যুবকের খোঁজে মাঠে নামে ভারতীয় পুলিশ। অবেশেষে যোধপুর ও মুম্বই পুলিশের যৌথ উদ্যোগে বান্দ্রা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের ওই যুবককে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়