রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৬শে মাঘ ১৪৩২


স্ত্রীর ভয়ে দীপিকার প্রশংসা করলেন না অভিষেক!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:৯ এপ্রিল ২০২২, ১১:১৭

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অভিনেত্রী দীপিকা পাডুকোনকে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। অভিষেকও কি তাকে ভালোবাসেন? অন্তত দাসভি সিনেমার সংলাপ তাই বলছে। তবে সেটি কি শুধুই সংলাপ ছিল, নাকি মনের কথা? দলবল নিয়েই কপিল শর্মা শোতে উপস্থিত ছিলেন অভিষেক, সেখানেই এমন প্রশ্নের মুখে পড়লেন তিনি।

কপিল নিজেও দীপিকার অন্ধ ভক্ত। যথারীতি অভিষেককে সামনে পেতেই জিজ্ঞেস করলেন, সেই লাইন– দীপিকাকে সবাই ভালোবাসে এটা স্ক্রিপ্টে ছিল নাকি নিজের মতো করেই বলে দিয়েছিলেন? বিপদ বুঝেই অভিষেকের জবাব, আরে না না! লেখাই ছিল, না হয় আমি অন্যকিছু বলে দিতাম। দিন শেষে বাড়িতে তো ঢুকতে হয় কপিল। তার জবাবে হেসে খুন সবাই।

বলাই বাহুল্য, স্ত্রী ঐশ্বর্যর ভয়েই এ কথা বলেছেন অভিষেক। তাহলে কী শান্তিতে প্রশংসা করতেও বাঁধে তার? যদিওবা দীপিকার সঙ্গে খুব কম ছবিতেই অভিনয় করেছেন অভিষেক, তার মধ্যে একটি হ্যাপি নিউ ইয়ার।

ডিএম/তাজা/২০২২

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়