শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬, ১লা ফাল্গুন ১৪৩২


ঢাকায় আসার অনুমতি পাননি নোরা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৯

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুমতি না পাওয়ায় ঢাকায় আসছেন না বলিউডের নৃত্যশিল্পী নোরা ফতেহি। একটি পুরস্কার বিতরণী আয়োজনে অংশ নিতে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তার ঢাকায় আসার কথা ছিল। অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ডলার-সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বাইরের শিল্পীকে আনার অনুমতি আপাতত বন্ধ রেখেছে, জানুয়ারির দিকে নোরা আসবেন।

নোরা ফতেহি ‘সাকি সাকি’ ও ‘দিলবার’ গানে নাচের মাধ্যমে ঝড় তুলে ব্যাপক সারা পান। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতেও নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে ‘বাহুবলী: দ্য বিগিনিং’,‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’। হিন্দির পাশাপাশি দক্ষিণী ছবিতেও নোরা সমান দক্ষ। এছাড়া রিয়েলিটি শোতেও নজরকাড়েন তিনি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়