শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬, ১লা ফাল্গুন ১৪৩২


ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৫৬ জন

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত:২০ আগষ্ট ২০২৫, ০৭:৩২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১১৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০, চট্টগ্রাম বিভাগে ৬৮ , বরিশাল বিভাগে ৬০, খুলনা বিভাগে ২০, রাজশাহী বিভাগে ২০, সিলেট বিভাগে ৭ ও ময়মনসিংহ বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৭ হাজার ৪৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই রোগে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১০৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬২ জন পুরুষ ও ৪৩ জন নারী।

ডিএম/রিয়া

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়