মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬, ৫ই ফাল্গুন ১৪৩২


জামিনে মুক্ত হলেন জাফর পানাহি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৭

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

কারাগারে অনশন শুরুর পর অবশেষে জামিন পেলেন ইরানের চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি। গত বছরের জুলাইয়ে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

অনশন শুরু করার দু’দিনের মাথায় শুক্রবার তাকে জামিন দেওয়া হয়েছে বলে টুইটারে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর হিউম্যান রাইটস ইরান।’

তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দী ছিলেন পানাহি। সেখান থেকেই এক বিবৃতিতে তিনি বলেন, হয়তো আমার প্রাণহীন দেহই কারাগার থেকে মুক্ত হবে, কিন্তু আমার এই সিদ্ধান্তে নড়চড় হবে না।

জুলাইয়ে পানাহি গ্রেপ্তার হওয়ার আগে মোস্তাফা আল-আহমেদ এবং মহম্মদ রাসুলফ নামে আরও দুই চলচ্চিত্র নির্মাতা গ্রেপ্তার হয়েছিলেন। তাদের মামলার ব্যাপারে খোঁজখবর নিতে কারাগারে গিয়েছিলেন পানাহি। সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

এরপর ইরানের সর্বোচ্চ আদালত অক্টোবরে তাকে মুক্তির আদেশ দিয়েছিল। কিন্তু তারপরও তাকে আটক করে রাখা হয়েছিল।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়